সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় লিড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও কারিগরী সেবা প্রদানে জন্য উৎসাহ ভাতা প্রদান | চ্যানেল খুলনা

তালায় লিড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও কারিগরী সেবা প্রদানে জন্য উৎসাহ ভাতা প্রদান

”নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি” শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালায় লিড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও কারিগরী সেবা প্রদানে অবদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে সাস প্রধান কার্যালয় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মেন্টার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বয়রা মৎস্য অধিদপ্তর কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবব্রেটরি মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। সাস এর প্রকল্প সন্ময়কারী মোঃ শাহআলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ,সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, পিকেএসএফ প্রতিনিধি নূর আলম, সাসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন প্রমূখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।