সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় প্রশাসনের দু’টি পদ খালি: জনগণের দুর্ভোগ | চ্যানেল খুলনা

তালায় প্রশাসনের দু’টি পদ খালি: জনগণের দুর্ভোগ

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পদটি শুন্য রয়েছে। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি জানুয়ারি মাসের ৫ তারিখ হতে অদ্যাবধি শুন্য রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  রবিবার তিনি হঠাৎ বদলি হয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।
ভূমি অফিসের নাজির মোঃ নূরুল আমিন বলেন, হঠাৎ স্যারের বদলিতে অফিসের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। নতুন কোন স্যার না আসা পর্যন্ত ভুক্তভোগীদের অপেক্ষা করার কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ মনিরুজ্জামান বলেন, তালা উপজেলায় কর্মরত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস শরণখোলা উপজেলায় যোগদান করায় বর্তমানে তালা উপজেলায় প্রশাসনের দু’টি পদ শূন্য। ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন সেক্টরের কাজকর্ম বন্ধ রয়েছে। একে একে তিন চার মাস কেটে গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে আর কেউ যোগদান করেননি।
সেবাগ্রহিতা জাহিদুর রহমান বলেন, আমার জমির নামপত্তন করার দরকার। নতুন অফিসার না আসা পর্যন্ত কাজের কোন গতি হবে না। ভূমি অফিস ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি অফিসের কাজকর্ম দায়িত্ব পালন করেন সেটাও হচ্ছে না।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ইউএনও না থাকায় অনেক ফাইল জমা পড়ে আছে। দাপ্তরিক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে। তাছাড়া সামনে ঈদ। যে করণে ভিজিএফ ভিজিডি ঠিকাদারদের বিলসহ উপজেলার সকল কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। তিনি জনসাধারণের দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব উপজেলায় গুরুত্বপূর্ণ দু’টি পদে নতুন কর্মকর্তারা নিয়োগদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।