সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নবাগত শিক্ষকদের সংবর্ধনা | চ্যানেল খুলনা

তালায় নবাগত শিক্ষকদের সংবর্ধনা

সাতক্ষীরার তালায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে শনিবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে সমিতির সভাপতি সূর্য্য কান্ত পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ।
সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী । অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, ইউআরসি ইনস্ট্রাক্টর মোকবুল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজ্ঞুর রহমান, সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সফিউল্লাহ, প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, সহকারী শিক্ষক ফারুক হোসেন, নিভা রাণী পাল প্রমুখ। এসময় আনিসা ক্লিনিকের স্বত্তাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, সার্জিক্যাল ক্লিনিকের স্বত্তাধিকারী বিধান রায় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।