সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা | চ্যানেল খুলনা

তালায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা

নবাগত তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেসক্লাব, তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা, ইউপি সচিব, তালা বাজার বনিক সমিতি, আমরা বন্ধু সহ নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এর আগে বুধবার (৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেনের কাছ হতে দায়িত্বভার গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ,খলিসখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবির হোসেন মোড়ল, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা প্রেসক্লাব পক্ষ থেকে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস,প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,কার্যকরী সদস্য কাজী লিয়াকত হোসেন, ইমরান রাব্বী প্রমূখ।
তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা , তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামান প্রমূখ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন অত্র উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।