সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকায় কাজে যেতে গিয়ে লাশ হলো তালার ছেলে | চ্যানেল খুলনা

ঢাকায় কাজে যেতে গিয়ে লাশ হলো তালার ছেলে

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালার ছেলে গার্মেন্টসের কাজে যোগদান করতে ঢাকায় যাচ্ছিলেন মোঃ আমানুল্লাহ ফকির (২০)। কিন্তু রাস্তায় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমানুল্লাহ তালা উপজেলার জেঠুযা গ্রামের মৃত মাজেদ ফকিরের ছেলে।

এ সময় আহত হন পিকআপ চালক মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি উপজেলার কৃষ্ণকাটী গ্রামের দিদারুল মোড়লের ছেলে। যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে ঐ চালক।

নিহতের বড়ভাই মিঠু ফকির জানান, তার ছোট ভাই আমানুল্লাহ ফকির বেশ কয়েক বছর ধরে ঢাকায় গার্মেন্টেসে চাকরি করছেন। করোনা ভাইরাসের কারণে তিনি বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

রবিবার সকালে তার চাকরিতে যোগদান কথা ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় শুক্রবার রাতে তালার কৃষ্ণকাটী এলাকা থেকে ছেড়ে যাওয়া একটি পানবহনকারী পিকআপে উঠে তিনি ঢাকায় যাচ্ছিলেন।

রাত সাড়ে ১০টার দিক যশোরের সুতিঘাটা এলাকায় পিকআপ উল্টে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আমানুল্লাহ। এ সময় পিকআপ চালক আহত হন।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান শনিবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।