সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকার স্কুলপড়ুয়া ৪০ শতাংশ শিশুর দৃষ্টিত্রুটি | চ্যানেল খুলনা

ঢাকার স্কুলপড়ুয়া ৪০ শতাংশ শিশুর দৃষ্টিত্রুটি

ঢাকা, বরিশাল, নওগাঁ ও জামালপুরে প্রায় ৩৩ হাজার স্কুলপড়ুয়া শিশুর চোখ পরীক্ষা করে গবেষণাটি পরিচালনা করেছেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।
২০১৯ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করেছেন তারা।

গবেষণায় দেখা গেছে, ঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ৪০ শতাংশের দৃষ্টিত্রুটি রয়েছে।
চারটি জেলায় করা পরীক্ষায় পাওয়া উপাত্তের ভিত্তিতে সারা বাংলাদেশের একটি চিত্র বের করার চেষ্টা করেছেন গবেষকরা। ফল অনুযায়ী সারা দেশে শতকরা ১৪ ভাগ শিশুর দৃষ্টিত্রুটি রয়েছে।
শিশুদের চোখের সমস্যা যেভাবে বুঝবেন
শিশু দৃষ্টি বিষয়ে একটি সমস্যা হচ্ছে একটি বয়স পর্যন্ত শিশুর বোঝার ক্ষমতা নেই যে সে কম দেখছে কিনা। শিশুরা তাদের অনেক শারীরিক সমস্যা বলে বোঝাতে পারে না। সে জন্য তাদের সমস্যা সময়মতো চিহ্নিত হয় না বা কখনো একেবারেই হয় না।
অনেক ছোট লক্ষণ প্রায়শই নানাবিধ শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়।
এই গবেষণায় গবেষক দলের প্রধান ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের শিশু চক্ষুরোগ ও স্কুইন্ট বিভাগের প্রধান ডা. মো. মোস্তফা হোসেন।
তিনি বলছেন, অভিভাবকরা কিছু বিষয় নজরে রাখতে পারেন যার মাধ্যমে শিশুর চোখে কোন ধরনের সমস্যা থাকতে পারে বলে তারা ধারণা পেতে পারেন। ফলে সন্দেহের ভিত্তিতে অভিভাবক তার সন্তানকে নিয়ে অনেক আগেই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

অক্টোবরে ১১ দিনে ডেঙ্গুতে ৬২ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।