সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৯২১ জন | চ্যানেল খুলনা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৯২১ জন

অনলাইন ডেস্কঃরাজধানীসহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯২১ জন রোগী। এ পর্যন্ত মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮ হাজার ৭২৫ জন।

রবিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৮৩ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪১ জনসহ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বছরের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।