সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এম এ এরশাদ, সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য শেখ এনামুল বাসার টিটো, এস এম হাবিবুর রহমান, আশরাফুল আলম, গাজী আতিয়ার রহমান, মোক্তার হোসেন, আরিফুজ্জামান নয়ন, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, এস কে বাপ্পী, গাজী সোহেল, ফরিদুল ইসলাম খান প্রমুখ।

সভায় আর্šÍজাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচী গ্রহন করা হয়। পূর্বের নির্বাহী কমিটির সভায় ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত ৮ সাংবাদিককে দেওয়া সদস্যপদ এবং সাধারণ সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে আরও ৩ সাংবাদিকসহ মোট ১১ জন সাংবাদিককে সর্বসম্মতিক্রমে সদস্যপদ প্রদান করা হয়। সভায় বার্ষিক আয়- ব্যয় উপস্থাপন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।