সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য বিক্রেতা ও ডিপো মালিককে জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য বিক্রেতা ও ডিপো মালিককে জরিমানা

সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার চুকনগর ও মালতিয়া বাজারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ. আবদুল ওয়াদুদ এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানের মালিককে বিভিন্ন মেয়াদে জরিমানা ও সাজা দেন।
মের্সাস মোড়ল ট্রেডার্স,মালিক, মোঃ মিজানুর রহমান, মালতিয়া,ডুমুরিয়া কে জরিমানা ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩
দিনের জেল ও মেয়াদ উত্তীর্ণ ২কেজি রোটেনন বিনষ্ট করেন। মের্সাস গাজী এন্টারপ্রাইজ,মালিক আঃ রাজ্জাক গাজী মালতিয়া, ডুমুরিয়া কে জরিমানা ৫ হাজার টাকা অনাদায়ে ৩ দিনের জেল ও ১০০কেজি মেয়াদ উত্তীর্ণ মৎস্য খাদ্য বিনষ্ট। আছিয়া এন্টারপ্রাইজ মালিক মোঃ সাইফুল কাদির, চুকনগর বাজার, ডুমুরিয়া কে জরিমানা ৫ হাজার টাকা অনাদায়ে ২ দিনের জেল। মেসার্স জয় ট্রেডার্স মালিকের নাম ফকির মোঃ আনিসুর রহমান, চুকনগর বাজার, ডুমুরিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক বলেন চিংড়িতে পুশ ও লাইসেন্স বিহীন মৎস্য সংশ্লিষ্ট যে কোন ব্যবসা পরিচালনার জন্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।