সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া মির্জাপুর গ্রামে মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করার অপরাধে গুটুদিয়া গ্রামের কাজী শামসুর রহমানের পুত্র ঘের চাষি কাজী জিয়াউর রহমান (৪০) নামের এক চাষিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন- ২০১০ এর ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। রবিবার (৫সেপ্টেম্বর)গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থলে যান। আসামী কাজি জিয়াউর রহমান ১০ ড্রাম পোল্ট্রি লিটার ব্যবহার করার অপরাধ স্বীকার করেন। অত:পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ২০, হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পোল্ট্রি লিটার ব্যবহার ও মাছের খাদ্য প্রয়োগের সময় সরকারী রাস্তার ক্ষতি করার জন্য দ্রুত রাস্তা মেরামতসহ অালদা বাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ডুমুরিয়া থানার এস আই আলামিন সহ তিন সদস্যের পুলিশ বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।