সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বিয়ের ৮মাস না যেতেই নববধু’র রহস্যজনক মৃত্যু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বিয়ের ৮মাস না যেতেই নববধু’র রহস্যজনক মৃত্যু

বিয়ের আট মাস না যেতেই জয়ন্তী রানী মন্ডল (১৯) নামের এক নববধু’র রহস্যজনক মৃত্যু হয়েছে। থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামস্থ ওই নববধুর শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার রাজনগর গ্রাম থেকে জয়ন্তী রানী মন্ডল নামের এক নববধু’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের কৌশিক বিশ্বাসের স্ত্রী। কৌশিকের সাথে প্রায় আট মাস আগে তার বিয়ে হয়েছিল। প্রাথমিক ভাবে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকে জয়ন্তী’র কলেজে পড়া নিয়ে তাদের মধ্যে মনো-মালিন্য লেগে ছিল। যা নিয়ে সোমবার রাতে দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই হয়তঃ সে আত্মহত্যা করতে পারে। লাশের সুরোতহাল রির্পোটে দেখা গেছে, নিহতের শয়নকক্ষে নিজের শাড়ি গলায় পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। তবে তার শরীরের কোথাও তেমন কোন আঘাত বা ক্ষত চিহ্ন দেখা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।