সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় দুর্বৃত্তরা কুপিয়ে মুদি ব্যবসায়ীকে গুরুত্বর জখম করেছে | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় দুর্বৃত্তরা কুপিয়ে মুদি ব্যবসায়ীকে গুরুত্বর জখম করেছে

খুলনার ডুমুরিয়ায় বড় বাজার এলাকার বিষ্ণু রাহা (৪৩) নামের মুদি দোকান ব‍্যবসায়ীকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে একদল দূর্বৃত্ত কুপিয়ে জখম করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা উপজেলা সদরের আরাজি ডুমুরিয়া গ্রামের অনিল কৃষ্ণ রাহার ছেলে ছোট পুত্র বিষ্ণু রাহা দীর্ঘ দিন ধরে বড় বাজার এলাকায় মুদি দোকানের ব‍্যবসা করে আসছিল তিনি সাপ্তাহিক বাজার কৈয়া ও বটিয়াঘাটা বাজারে ভ্রাম্যমান দোকান দিয়ে ব‍্যবসা করে আসছিল ১৯ ফেব্রুয়ারি শনিবার কৈয়া বাজারের দোকানদারি করে রাতে ফিরে এসে ডুমুরিয়া বাজারে তার দোকান খোলে হিসাব নিকাশ করছিল ।
এসময এক দল দুর্বৃত্ত তার দোকানে এসে এলোপাথাড়ি ভাবে মাথায় কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায় । রাত সাড়ে ১২টার দিকে বাজারের নাইটগার্ড খালেক বিষুর দোকানের সামনে গেলে রক্তাক্ত্ব অবস্থায় দেখতে পেয়ে পাশের এক চায়ের দোকান দারকে খবর দেয় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ডুমুরিয়া হাসাপাতালে নেওয়া হয। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন ঢাকায় নেওয়া হয। তার অবস্থা আশংকা জনক।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থালে যাই। তবে কে- বা-কারা করেছে এখনো জানা যায়নি। তার দোকান থেকে টাকা নিছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। পুলিশ ঘটনার সাথে জড়িত দের খুজে বের করতে মাঠে নেমেছে। বিষুর পরিবার থেকে থানায় অভিযোগ দেয়নি এখনো।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।