সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
মো আবুবকর সিদ্দিক। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।
তিনি বলেন জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ গত ২৩ জুলাই মাইকিং ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয়। পরদিন ২৪ জুলাই পোনা অবমুক্তি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সফল ৫ জন মাছচাষিকে পুরস্কার প্রদান করা হয়।

২৫ জুলাই প্রান্তিক মাছচাষি ও মৎস্যজীবীদের নিয়ে ভান্ডারপাড়ার হাজিবুনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই অবৈধ জাল নিমূলে চুকনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং কারেন্টজাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ২৭ জুলাই শোভনা ইউনিয়নের কদমতলায় মাছচাষিদের মাটি পানি পরীক্ষার মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হয়। ২৮ জুলাই ৩০ জন চাষিকে জাইকার অর্থায়নে দেশীয় মাছ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেফটি প্রকল্পের আওতায় ১০ জন চাষিকে উন্নতমানের প্রোবায়োটিক প্রদান করা হয় এবং মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ৪ জন চাষিকে মাছের খাদ্য প্রদান করা হয়। এতে চাষিরা খুবই উপকৃত হয়েছেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল কাদের, সম্প্রসারন কর্মকর্তা, এনএটিপি-২, উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, খুলনা, প্রণব কুমার দাশ, টেকনিক্যাল অফিসার, এসসিএমএফপি, উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, খুলনা ও মোঃ আশিকুর রহমান, টেকনিক্যাল অফিসার, এসসিএমএফপি, উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া, খুলনা। ডুমুরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন খুবই সুন্দর, সার্থক ও সফল হয়েছে বলে বক্তারা মতপ্রকাশ করেন।
অনুষ্ঠানে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ ইভান আহমেদ, ল্যাব টেকনিশিয়ান নূর ইসলাম ও অফিস সহায়ক রায়হান সরদার উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।