সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে খুলনা জেলা পুলিশের আয়োজনে পালিত পুলিশিং ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
মুজিববর্ষে পুলিশ নীতি , জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে সামনে নিয়ে পালিত পুলিশিং ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, শিক্ষাবিদ এবিএম শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার। আরও অনেক রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে কয়রা থানা পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা এবং শ্রেষ্ট অফিসার হিসেবে কয়রা থানার এস,আই রশিদুজ্জামান কে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,শ্যামনগর থানার অফিসার ও ফোর্স বৃন্দ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।