সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়া মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়া মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

খুলনার ডুমুরিয়ার চুকনগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময়ে তার সাথে থাকা মেহেদী হাসান (২০) গুরতর আহত হয়। হতাহতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে ও আহত একই এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সন্নিকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতদের পারিবারিক সুত্র জানা গেছে, ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচান্ড আঘাত পেয়ে রাজন ঘটনা স্থলে মারা যায়।
আহত মেহেদী হাসান (২০) গুরতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদী হাসান জানান, মৃত্যুদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ক্ষতিগ্রস্থ বাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।