সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া বাজার মনিটরিং করলেন ইউএনও | চ্যানেল খুলনা

ডুমুরিয়া বাজার মনিটরিং করলেন ইউএনও

ডুমুরিয়া বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন। শনিবার (১৯  সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ আসিফ রহমানের নেতৃত্বে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় বাজার পরিদর্শন করেন।

ডুমুরিয়া বাজার ও পুরাতন  হাট বাজারের কাঁচাবাজার, মাছ-বাজার, ও পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের সিন্ডিকেট ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন, আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলায়  প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান এসময় অফিস সহকারী আবুজার‌ জনপ্রতিনিধি,বাজার কমিটি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।