সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতায় ডিপো মালিক সমিতি চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতায় ডিপো মালিক সমিতি চ্যাম্পিয়ন

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শোভনা দক্ষিণ চিংড়া আনসার ভিডিপি মাঠে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ৮দলীয় হা-ডু-ডু খেলায় ডুমুরিয়া ডিপো মালিক সমিতি হা-ডু-ডু দল উত্তর চিংড়া উজির আলী লাটভাই দলকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে।গত শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে হাজার হাজার নারী-পুরুষ খেলাটি উপভোগ করেন।বিভিন্ন অঞ্চল থেকে আগত ৮টি দলের মধ্যে চুড়ান্ত পর্বে ফাইনাল খেলায় ডুমুরিয়া ডিপো মালিক সমিতি হা-ডু-ডু দল ১-০ গোলে উত্তর চিংড়া উজির আলী লাটভাই দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে এবং কৈয়া এলাকার বাপ্পি রহমান সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন মফিজুর রহমান হালদার ও ধারাবর্ষে ছিলেন শেখ জিল্লুর রহমান।খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি ওয়াহাব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ সদস্য মোঃ মোশারেফ হোসেন বাবু।খেলা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।আলোকিত অতিথি ছিলেন জিয়ালতলা মহামায়া আশ্রমের আশ্রমাধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী। এসময় বক্তব্যদেন নওশের আলী বাগাতি,কামরুজ্জামান টিপু,ইউপি সদস্য শেখ আব্দুল কাদের,হাফিজুর বাগাতি,মোঃ বাবুল মোল্যা,ডিপো মালিক সমিতি সভাপতি ইমরান হোসেন মোড়ল,সম্পাদক মোঃ লিটু হালদার, উপদেষ্টা তৈয়বুর রহমান মোড়ল প্রমূখ।সভা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

খুলনায় তীব্র গরমের শঙ্কা, শুরু হতে পারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।