সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সমলয় পদ্ধতিতে চাষকৃত হাইব্রিড বোরো ধান কর্তন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সমলয় পদ্ধতিতে চাষকৃত হাইব্রিড বোরো ধান কর্তন

ডুমুরিয়ার উপজেলায় চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের সমলয় চাষাবাদের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্বাভাবিক অবস্থায় এ মৌসুমে বিভিন্ন জেলা থেকে ধান কাঁটতে শ্রমিকের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে ধান কাঁটতে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করছে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস।
এ ধারাবাহিকতায় ২৮এপ্রিল শুক্রবার সকালে ডুমুরিয়ার শোভনা এলাকার ৭৭ জন কৃষকের সমলয় চাষাবাদের ধান কর্তন কর্মসূচি শুরু হয়েছে। ২০২৩ রবি মৌসুমে ৫০ একর ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের এ বোরো ধান কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কাটা হচ্ছে। সমলয় চাষের নিয়মে কৃষকগণ একই জাতের ধান একই সময় পাশাপাশি চাষ করেন। এ তে কম খরচে সমন্বিত বালাই দমন করা যায় এবং ধান একই সময় পাকে। ফলে ধান মেশিনে কাঁটতে যেমন সুবিধা, তেমনি খরচও কম হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৩ হাজার ৯৩৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (হাইব্রিড) এবং স্থানীয় জাতের ধানের চাষ হয়েছে। মেশিনের মাধ্যমে বীজ রোপণ ও কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা কৃষি অফিস কম্বাইন হার্ভেস্টার ঘণ্টায় ০৬ বিঘা জমির ধান কর্তন এবং ঝাড়াই করতে সক্ষম।সমলয় ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম পি, খুলনা জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোসাদ্দেক হোসেন ও অতিরিক্ত উপপরিচালক মো:মিজান মাহমুদ এছাড়া উপজেলা কৃষি অফিসার মো.ইনসাদ ইবনে আমান, উপসহকারি কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।