সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ডুমুরিয়ায় অনামিকা মন্ডল (১৮) নামের এক এইচ এস সি পরিক্ষার্থী ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে পরিবারের সকলের অজান্তে তার শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার টিপনা গ্রামের মাছ ব্যবসায়ি অনাদি মন্ডলের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে লেখা-পড়ার কথা বলেন তার মা। এনিয়ে মায়ের সাথে অনামিকার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগ, ক্ষোভ ও অভিমান করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে রোববার ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, মায়ের সঙ্গে অভিমান করে অনামিকা আত্মাহত্য করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

কয়রায় বজ্রপাতে দিনমজুর নিহত

খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।