সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ

ডুমুরিয়ায় বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৩০জন মহিষ খামারী প্রশিক্ষন শুরু হয়েছে।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষনের উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজননের উপ পরিচালক ডাক্তার স্বপন কুমার রায় প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,প্রশিক্ষণে ৩০ জন সুফল ভোগী মহিষ খামারী অংশ গ্রহণ করছে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষনের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ লালন পালন, বয়সভিত্তিক বিভিন্ন মহিষের খাদ্য ব্যাবস্থাপনা, কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ ও ভেজা খড় সংরক্ষণের আধুনিক প্রযুক্তি, গর্ববতী, প্রসূতী, দুগ্ধবতী ও বাছুরের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করনীয় সম্পর্কে ধারনা লাভ করবে।

বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করতে সক্ষম হবেন।

এছাড়াও খামারীদেরকে সুষম দানাদার খাবার মিশ্রণ প্রক্রিয়া, ইউএমএস, সাইলেজ বানানোর পদ্ধতি হাতে কলমে শেখানো ও ডেমোনেস্ট্রেশন করা হবে যার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।