সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য দোয়া ও শান্তি সমাবেশ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য দোয়া ও শান্তি সমাবেশ

ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলার উলামা ইমাম পরিষদের উদ্যোগে শুক্রবার (২৩ আগস্ট) বিকাল তিনটায়‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা মোস্তাক আহমেদ, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগ কারীদরে শহীদ হওয়া ও আহত হওয়া সকল শিক্ষার্থীদের কথা তুলে ধরে বক্তারা বলনে, সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদরে আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদরে দ্রুত সুস্থতা কামনা করছি।

এসময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার ইমাম পরিষদের সহ-সভাপতি ও সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, মাওলানা মুজিবুর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, মুফতি ফয়জুল করিম, মাওলানা জাহাঙ্গীর আলম, মুফতি আব্দুস সালাম, হাফেজ মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, মুফতি আসলাম,হাজী সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ আজাদী, হাফেজ মাওলানা মাহমুদুল ইসলাম, হাফেজ মাওলানা তৌফিকুর রহমান, মুফতি মাসুদ বিল্লাহ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা জাকারিয়া, মাওলানা সাইফুল্লাহ, মুফতি সাইফুল্লাহ, মাওলানা মোকলেছুর রহমান, হাফেজ মোঃ জোবায়ের হুসাইন, মুফতি শহিদুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ্, মুফতি আসাদ, মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বিলাল হোসেন, মাওলানা আব্দুল গাফফার,ও ইসলামী ফাউন্ডেশনের মাওলানা মনিরুল ইসলাম, মোঃ শাহিদুর রহমান, মাওলানা হুজ্জাতুল্লাহ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মনিরুল ইসলাম সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সামাজিক এই সংগঠনের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ ও অন্যান্য সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রেখে নতুন বাংলাদেশ গরতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং যারা শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত ও দোয়া কামনা করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।