সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ফসলের ক্ষেতে বাঁধ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ফসলের ক্ষেতে বাঁধ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ডুমুরিয়ায় কতিপয় প্রভাবশালী চিংড়ি চাষী অবৈধ্যভাবে বেঁড়ীবাঁধ কেটে লবণ পানি তুলে চলতি বোরো মৌসুমের ফসলের ক্ষেত নষ্ট করার পায়তারার প্রতিবাদে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সাহস ইউনিয়নের বাঁশতলা ও লতাবুনিয়া গ্রাম দু’টির শতাধিক এলাকাবাসী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লবন পানি বন্ধের দাবীতে স্মারক লিপি প্রদান করেছেন। লিখিত স্মারক লিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, আম্পান ঝড়ে গ্রাম দু’টির বেঁড়ি বাঁধ ক্ষতি গ্রস্থ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মান করা হয়। এর পর এলাকাবাসী চলতি মৌসুমে ইরি বোরো ধানের চাষাবাদ শুরু করেন ।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শংকর গাইন বলেন বিল দুটিতে প্রায় ১১শ বিঘা ধান চাষের যোগ্য জমি রয়েছে। ইতোমধ্যে প্রায় ২শত বিঘা জমিতে ধান রোপন শেষ হয়েছে। এর মধ্যে একই ইউনিয়নের সাহস গ্রামের চিংড়ি চাষী সবিনয় রায়, আশোক কুমার ভদ্র, মোঃ আব্দুর রশিদ গাজী, মোঃ জাহিদ গাজী ও বরুন মন্ডল, পার্শ্ববতী ঘ্যাংরাইল নদী থেকে খাল ও সদ্য নির্মিত বাঁধ কেটে ধানের ক্ষেতে রাতে আঁধারে লবন পানি তুলে চিংড়ি চাষের পায়তারা করছে। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রশান্ত মল্লিক, কমলা রায়, বনমালি মল্লিক, শংকর প্রসাদ গাইন, সুশিল কুমার বালা, দীনবন্ধু মন্ডল প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।