সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

হাঙ্গার প্রজেক্ট’র উদ্যোগে নারী ও শিশু স্বাস্থ্য কর্মীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক ‘সমাবেশ ও স্বীকৃতি প্রদান’ অনুষ্ঠিত হয়েছে। রাইট-টু-গ্রো প্রকল্পের আওতায় ২০২১ সালের জানুয়ারি থেকে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে নারী ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রম দেওয়া কর্মীদের গত ৫ বছরের কাজের অগ্রগতি পর্যালোচনা ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত করেন, সিএসও ফোরাম’র সভাপতি পারভিন আকতার।

অনুষ্ঠানের শুরুতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন তার বক্তৃতায় বলেন, গত কয়েক বছর ধরে ডুমুরিয়া উপজেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা। তার মধ্যেই শিশু ও নারীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভালো কাজ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন নেদারল্যান্ডস থেকে আগত জোহানা ইলিজা কানিস। বিশেষ অথিতির বক্তব্যদেন, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ক্রিপুরা, টিএইচপি মারিয়া উইলহেলমিনা, টিএইচপি জিথ্র ক্যালিবিউকার। আরও বক্তব্যদেন হাঙ্গার প্রজেক্টের পরিচালক জামিরুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান।

ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।