সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার

খুলনার ডুমুরিয়ায় টাটা ক্রপ কেয়ার কোম্পানির লোগো ব্যবহার করে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে অর্ধ কোটি টাকার নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ তালিকামুলে জব্দ ও নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার চুকনগরের নুরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার মেইন গেট সংলগ্ন মোহাম্মদ মোড়লের বাড়িতে অবৈধভাবে নকল সার-কীটনাশক উৎপাদন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে,ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান।ভ্রাম্যমান আদালত এসময় সরকারি কাজে বাঁধা প্রদান করায় বাড়ির মালিক নরনিয়া গ্রামের মোহাম্মদ আলী মোড়লের পুত্র মাহবুর মোড়লকে তিন দিনের কারাদন্ড প্রদান করে ও কারখানার মালিক এমডি হেলালকে কারখানায় না পাওয়ায় অর্ধ কোটি টাকার নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ তালিকামুলে জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন মোহাম্মদ আলী মোড়লের বাড়ি ভাড়া নিয়ে মেসার্স জেনারেল এগ্রো, নামক সাইনবোর্ড ব্যাবহার করে প্রতারক এমডি হেলাল অবৈধ কারখানা স্থাপন করে দীর্ঘ দিন থেকে টাটা ক্রপ কেয়ারসহ বাংলাদেশের বিভিন্ন নামিদামি কোম্পানির সিল মোড়ক ব্যাবহার করে। নকল সার, নিম্নমানের
বিপুল পরিমাণ কীটনাশক তৈরি করে মজুদ ও প্যাকেটজাত করে খুলনা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিলেন।
এ বিষয়ে টাটা ক্রপ কেয়ার কোম্পানির ব্যাবস্থপনা পরিচালক কেশব সাধু বাদি হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।