সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন, বিস্কুট ও শরবত পানীয় বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন, বিস্কুট ও শরবত পানীয় বিতরণ

ডুমুরিয়ায় মানবতার সেবায় সকল তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন, বিস্কুট, পানীয় ও শরবত বিতরণ করে ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথ কেয়ার সোসাইটি হয়। বুধবার (১ মে) সকাল ১১ টায় নিজস্ব কার্যালয় (জমাদ্দার মার্কেট) ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথ কেয়ার সোসাইটি, ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে ডুমুরিয়ায় তীব্র দাবদাহে খাবার সেলাইন বিশুদ্ধ পানি দারা শরবত তৈরি করে বিতরণ করে।

খুলনার ডুমুরিয়ায় তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার সেলাইন, শরবত বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভিন রুমা, ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু ,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথ কেয়ার সোসাইটি, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, সাধারণ সম্পাদক আবু বককর,সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, শাহাজাহান জমাদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।

এসময় ডুমুরিয়া সদর, বাস স্ট্যান্ড চত্বর ও চৌরঙ্গী মোড় হয়ে খুলনা সাতক্ষীরা মহাসড়ক এলাকায় পথচারী, দিনমজুর, ভ্যানচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষে মাঝে পানি শরবত বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।