সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি প্রশিক্ষণ

প্রধান অতিথি বলেন রোপা আমনের সাথে সাথী ফসল হিসেবে সরিষার চাষ খুলনা অঞ্চলে রোপা আমন ধান কাটা হয় দেরিতে।
ধান কাটার পর মাটিতে রস না থাকায় এবং বপন সময় বিলম্বিত হওয়ায় এ অঞ্চলে আর সরিষা চাষের উপযুক্ত অবস্থা ও সময় থাকে না। তাই, আমন ধান কাটার ১৫- ২০ দিন আগে সরিষার বীজ ঐ জমিতে ছিটিয়ে দিতে হয়। ফলে ঐ সময়ে মাটিতে থাকা
স্বাভাবিক রসের কারণে সরিষা বীজ গজিয়ে যায়।
এ সময় মাটি ও পানির লবণাক্ততা কম থাকায় তা সরিষা চারার কোনো ক্ষতি করতে পারে না।
এভাবে লবণাক্ততার প্রভাব কাটিয়ে এ অঞ্চলে আমন ধানের সাথে সাথী ফসল হিসেবে সরিষার চাষ করা সম্ভব।বুধবার ৮ফেরুয়ারী  ‌সকাল‌‌ সাড়ে‌১০টার সময়‌ ডুমুরিয়া‌ উপজেলা পরিষদের ভবন কক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে  কৃষি প্রশিক্ষণ ও পাওয়ার টিলার ও শ্যালো মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে ‌বক্তব্য রাখেন খুলনা খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক মিজান মাহমুদ, হটিকালচারের এ ডি,ডি, কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, এ ডি ডি মোঃ মোছাদ্দেক হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসাইন,বৈদ্যনাথ সরকার ও পরানজয় মন্ডল
প্রমুখ।
আলোচনা সভা শেষে  রংপুর পল্লীশ্রী সি আই জি গুরুপে দল নেতা নিউটন বাগাচী কে  পাওয়ার টিলার শ্যালো মেশিন ‌বিতারণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।