সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায়‌ সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায়‌ সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়ায় সরকারি জমিতে অবৈধ ভাবে মাটি ‌কাটার অপরাধে অভিযুক্ত মোঃ ‌সাজ্জাদ‌ আলী ফকিরের ‌৫০হাজার টাকা ‌জরিমানা আদায়।

বৃহস্পতিবার সকালে ‌ডুমুরিয়া উপজেলার ‌ টিপনা বালিয়াখালি ব্রিজের উত্তর পাশে নদী ভরাটি জমি হতে অবৈধ মাটি উত্তোলন ও প্রকৃতি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কতৃক জমির বন্দোবস্ত গ্রহিতা সাজ্জাদ আলী‌ ফকির কে ৫০‌হাজার টাকা অর্থ দন্ড করেন ,ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ, এ‌সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ডুমুরিয়া থানার পুলিশ প্রশাসন,খর্নিয়া ইউনিয়নের টিপনা ওয়ার্ডের‌ ইউপি সদস্য ‌মহসিন শেখ,ও গ্রাম বাসী উপস্হিত ছিলেন।

এলাকাবাসী জানান ‌সাজ্জাত‌ ফকির সরকারী খাস‌ জমি থেকে মাটি কেটে ‌চিংড়ী মাছের ঘেরের ভেরী বাঁধ তৈরি করার সময় স্হানীয় গ্রাম পুলিশ ‌ জিয়াউর রহমান গাজী মাটি কাটতে নিষেধ করিলে ‌ তার নিষেধ অমান্য করে মাটি কাটলে গ্রাম পুলিশ উপজেলায় উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট ফোন করলে সাথে সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ ঘটনাস্থলে এসে দেখেন বেকু দিয়ে মাটি কাটার অপরাধে মোঃ সাজ্জাত হোসেন ফকির কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।