সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়রের মামলায় সাংবাদিক আবু তৈয়ব জামিনে মুক্তি | চ্যানেল খুলনা

ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়রের মামলায় সাংবাদিক আবু তৈয়ব জামিনে মুক্তি

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব উচ্চআদালতের জামিনে মুক্তি লাভ করেছেন। এর আগে গত ২৮ ও ২২ এপ্রিল তার জামিন আবেদন নামঞ্জুর করেছিল আদালত। আজ বুধবার বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০ এপ্রিল আটক করে থানায় আনা হয়। ২১ এপ্রিল সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী হয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
অভিযোগে বলা হয়, পরস্পর যোগসাজসে ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি গঠনের উপক্রম করার অপরাধ করেছেন সাংবাদিক আবু তৈয়ব। মামলায় অপর আসামি হচ্ছে দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা।

মামলায় তালুকদার আব্দুল খালেক উল্লেখ করেন, আবু তৈয়ব ফেসবুক অ্যাকাউন্টে ১৮ এপ্রিল যে কোনও সময় বাদীকে হেয় প্রতিপন্ন করার মানসে ‘বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি অর্থদণ্ড, ৫ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা, বণ্ড লাইসেন্স বাতিল’ শিরোনামে সংবাদ পরিবেশন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।