সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাব সভাপতি জহুরুল হকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জহুরুল হক (৪৫) পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি। গ্রেপ্তারকৃত আরেকজন আব্দুর রহমান পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পাশের বাসিন্দা।
সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বলেন, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য লেখায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদি ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামী দরখাস্ত, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমুলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, পাটকেলঘাটার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য লেখায় সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।