সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি | চ্যানেল খুলনা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল খুলনা ডেস্কঃগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে ডা. মনজুর কাদির আহমেদের বরাত দিয়ে বলা হয়, তাকে শুক্রবার রাতে ডায়ালাইসিস দেয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেয়া  হয়েছে। আজ শনিবার আবারো ডায়ালাইসিস দেয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে। আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতির সাপেক্ষে উনার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তাঁর বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।