সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাসের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাসের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হতে পদোন্নতি পেয়ে সিভিল সার্জন যশোরে বদলী হওয়ায় ডা. বিপ্লব কান্তি বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুুপর ২টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আউয়াল’র সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ জব্বার ফারুকীর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. আবু নাঈম কোরাইশী, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রায়হান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সৌমিত্র মিত্র, ডা. রোমানা আফরোজ, ডা. অনুপম শিকদার, ডা. দিঠি ঘোষ, ডা. অপূর্ব পোদ্দার, (ডেন্টাল সার্জন) ডা. নুসরাত সুমাইয়া, ডা. সাহেলা জামান, ডা. ফারজানা বিলকিস, নার্সিং সুপারভাইজার করুণা রাণী বাড়ৈ, স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ পাল, প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মোঃ শামীম আহসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা, স্বাস্থ্য সহকারী আবুল হাসান ফকির, টিএলসিএ আলী আকবর, সিএইচসিপি মুরসালিন গাজী ও ফয়সাল আহমেদ
এছাড়া মঙ্গলবার বিকালে মোল্লাহাট অফিসার্স ক্লাবের পক্ষ হতে ডা. বিপ্লব কান্তি বিশ্বাস’কে পদোন্নতিজনিত ও নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক’কে সদ্য অবসর গ্রহণজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল ও শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ সকল দপ্তর প্রধান গণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।