সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঠাকুরগাঁও হাসপাতাল থেকে শিশু চুরি | চ্যানেল খুলনা

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে শিশু চুরি

ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল থেকে আড়াই মাস বয়সি এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়।

শিশুটির নাম সায়ান। সে সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে।

শিশুর অভিভাবকরা জানান, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী তার পাশে থাকে ও বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ওই নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে থাকা এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন, সায়ান ও ওই নারী নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।

হাসপাতাল তত্ত্বাবধায়ককে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন বলেন, ‘আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে। শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।