সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের | চ্যানেল খুলনা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় একটি মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন নসিমন চালক।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রান্সফরমার চুরি করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আজমল বিশ্বাস বলেন, বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজের মরদেহ পড়ে ছিল। পাশে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

নদীর তীরবর্তী জমি ভরাটের দায়ে এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।