সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, ২ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, ২ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজন মানব পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ শিশুকে উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারীরা তাদের আটক রেখে মুক্তিপণ আদায়সহ বিভিন্নভাবে নির্যাতন করছিল।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড ভবিষ্যতেও মানব পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।