সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ৭’শ পরিবারকে খাদ্য সহায়তা | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ৭’শ পরিবারকে খাদ্য সহায়তা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে ঘরবন্দী, কর্মহীন ও নিম্নআয়ের মানুষের দূর্ভোগের শেষ নেই। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম। তাই দরিদ্র মানুষেরা করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও নিন্মআয়ের ৭’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে আসলাম শেখ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৭’শ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, দেড় কেজি আলু, ১ লিটার তেল, এক প্যাকেট সেমাই ও ১ টি সাবান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।