সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টুঙ্গিপাড়ায় “১০ মে” থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় “১০ মে” থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি

টুঙ্গিপাড়া প্রতিনিধি:: সাপেক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার। রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকাল ৫টার মধ্যে।
এবিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক “টুঙ্গিপাড়া প্রতিনিধি রকিবুল ইসলাম”কে বলেন, আগামী (১০ মে) থেকে শর্ত সাপেক্ষে উপজেলার দোকান পাট/ ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। টুঙ্গিপাড়ায় ও এ আদেশের ব্যাতিক্রম হবেনা। বড় দোকান গুলোতে হাত ধোয়ার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। তবে বিকাল ৪টা না ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে সে বিষয়ে কোন নির্দেশনা আসেনি। নির্দেশনা পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।