সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টুঙ্গিপাড়ায় লকডাউনে থাকা ৬টি পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও চেয়ারম্যান | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় লকডাউনে থাকা ৬টি পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও চেয়ারম্যান

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নে গত ৯ এপ্রিল দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। এছাড়া ঐদিন আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৬টি বাড়িতে লাল কাপড় টাঙ্গিয়ে লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। তাই লকডাউনে থাকা পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন ও বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা।

জানা যায়, গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু মরিচ ইত্যাদি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় লকডাউনে থাকা ৬টি পরিবার গুলোকে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনির শিকদার, আলেয়া বেগম।

আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মুন্সির চর মল্লিকের মাঠ এলাকায়।

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা “গোপালগঞ্জ সংবাদ”কে বলেন, লকডাউন থাকা পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আমি তাদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। আক্রান্ত স্বামী-স্ত্রীর ৬ মাস ও আড়াই বছরের দুটি শিশু রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন এর পরামর্শে তাদের জন্য দুধ কিনে দিয়েছি। এছাড়া তাদের যেকোনো সমস্যা হলে আমাকে জানাতে বলেছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।