সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিকটকের বিরুদ্ধে মামলা | চ্যানেল খুলনা

টিকটকের বিরুদ্ধে মামলা

শর্ট ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ১২ বছরের এক কিশোরী। মামলা চলাকালীন তার পরিচয় গোপন রাখতে রুল জারি করেছেন আদালত। মামলায় বলা হয়, অবৈধভাবে শিশুদের তথ্য ব্যবহার করছে টিকটক।

যুক্তরাজ্যের চিল্ড্রেন কমিশনার অ্যান লংফিল্ড মামলা করার উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তার মতে, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের ডেটা প্রোটেকশন আইন ভঙ্গ করেছে টিকটক। মামলাটির মাধ্যমে ১৬ বছরের কম বয়সি কিশোর কিশোরীদের সুরক্ষা দেওয়া যাবে। তার মতে, শিশুদের তথ্য নিয়ে ভিডিও রিকমেন্ডেশন অ্যালগরিদমকে শক্তিশালী করে টিকটক। এতে ব্যবহারকারীরা আকৃষ্ট হয়, বিজ্ঞাপন থেকে টিকটকের আয়ও বেশি হয়।

এ বিষয়ে টিকটক জানিয়েছে, শিশুদের সুরক্ষায় কঠোর নীতিমালা তৈরি করা হয়েছে। ১৩ বছরের কম বয়সি শিশুদের টিকটকে অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই। মামলাটি সামনে এগোবে কি না, তা নির্ভর করছে আদালতের প্রাথমিক শুনানির ওপর। পরিচয় গোপন রেখে ১২ বছরের কিশোরী এমন দাবি করতে পারে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

বিজ্ঞাপনের বাইরে এআই সেবা বিক্রি করে নতুন আয়ের পথ খুঁজছে মেটা

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

গুগল অ্যাডে বাংলাদেশে দেখা যাচ্ছে বিজেপির ভোটের প্রচারণা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।