সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিআরএম বাস্তবায়নের মাধ্যমে শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী | চ্যানেল খুলনা

টিআরএম বাস্তবায়নের মাধ্যমে শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী

টিআরএম পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা ও হাড়িয়া নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নয়ন সংস্থা উত্তরণের সার্বিক সহযোগিতায় পৌর বাজার সংলগ্ন শিবসা নদীর বুকে ব্যতিক্রমী এ আলোচনার আয়োজন করে উপজেলা পানি কমিটি।

সভায় বক্তারা বলেন, শিববাটী ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ প্রান্ত থেকে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত ১০ কিলোমিটার নদী পলি জমে ভরাট হয়ে মরাখালে পরিণত হয়েছে। যার ফলে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর বুকে জেগে ওঠা চর দখল করে নিচ্ছে কতিপয় মহল ও ব্যক্তিরা। ঐতিহ্যবাহী এ দুটি নদী দখল মুক্ত করে টিআরএম বাস্তবায়নের মাধ্যমে নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবী জানান পানি কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে ও উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান, শেখ সাদেকুজ্জামান, রেজাউল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মোমিন উদ্দীন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, হেন্দু বিকাশ, এসএম বাবুল আক্তার, পূর্ণ চন্দ্র মন্ডল, ইমদাদুল হক, নাজমা কামাল, ঝর্ণা রানী সরকার, মাহবুব জোয়াদ্দার, নাজমুল শেখ, আনারুল ইসলাম ও দীপক কুমার মন্ডল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।