সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে ২ দিনব্যাপী শিশুমেলা শুরু | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ২ দিনব্যাপী শিশুমেলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী শিশুমেলা। জেলা তথ্য অফিসের আয়োজনে এ উপলক্ষে সোমবার
সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক।অনুষ্টানে সাংবাদিক সাজ্জাদ আহমেদ,সোহাগ আলী,ময়না খাতুন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ‘নারী ও শিশু উন্নয়নে
সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম’ কর্মসূচির আওতায় ২ দিন ব্যাপী এ শিশু মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের ১৬ টি স্টলে শিক্ষাউপকরণ প্রদর্শণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।