সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে সড়ক পরিবহনের নতুন আইন সম্পর্কে পুলিশ সুপারের লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে সড়ক পরিবহনের নতুন আইন সম্পর্কে পুলিশ সুপারের লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশে নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের সচেতন করতে ঝিনাইদহে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে রোববার [৩ অক্টোবর] সকালে শহরের চুয়াডাঙ্গা বাস স্টান্ড, আরাপপুর বাস স্টান্ড,ও বাস টার্মিনালে এ প্রচারনা কার্যক্রম চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, মাজহারুল ইসলাম, গৌরাঙ্গা পাল, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা।
সেসময় পুলিশ সুপার হাসানুজ্জামান বাস-ট্রাক, মটর সাইকেল চালক, পথচারীদের হাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে।আশা করা যায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকলে সচেতন হলে দুর্ঘটনা কমে যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।