সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত | চ্যানেল খুলনা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঈসমাইল হোসেন (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ঈসমাইল হোসেন উপজেলার ভেড়াখালি গ্রামের মুজিবর রহমানের ছেলে। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে (বর্তমান নতুন থানা হয়েছে) কর্মরত ছিল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, বিকালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহের হরিনাকুন্ডু ভেড়াখালি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল পুলিশ কনস্টেবল ঈসমাইল হোসেন। এ সময় সে সনাতনপুর নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল : পুলিশ কমিশনার

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।