সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে কঠোর অবস্থানে জেলা পুলিশ। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে সোমবার সকালে শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাইরে যাচ্ছেন তাদের ঘরে থাকার পরার্মশ দেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।