সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

ঝিনাইদহে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ঝিনাইদহে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সোমবার বিকাল ৪টার দিকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বিল্লাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। বিল্লাল জেলার হরিণাকুন্ডু থানার চাদপুর এলাকার মৃত মসলেম মন্ডলের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন চাদপুর এলাকায় হরিণাকুন্ডু থানার জিআর মামলা নং- ১১৪/১২, সাজা দেড় বছর এবং হরিণাকুন্ডু থানার জিআর মামলা নং-১২১/১৩, সাজা ৮ মাস এর সাজাপ্রাপ্ত আসামী বিল্লালকে গ্রেফতার করা হয়। তার নামে বিভিন্ন থানায় মাদকসহ ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় তাকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।