সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

ঝিনাইদহে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

ঝিনাইদহের সদর থানা ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চোরদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ছোট বড় ১৫টি গরু উদ্ধার করা হয়। আজ সোমবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ থানায় প্রেসবিফিং করে এ তথ্য নিশ্চিত করেন এএসপি আবুল বাশার (সদর সার্কেল) ঝিনাইদহ।

গ্রেফতারকৃতরা হলো, উজ্জল কাজী (৩৫), জিয়া শেখ (৪২), সুজন ওরফে মিলন (৪২), আলামিন কাজী (২৯), সেকেন্দার আলী ফকির (৪৫), রুবেল গাজী (৩৫) এবং শেখ ওহাব (৫০)।
বিফিংয়ে জানানো হয়, গত ১২ অক্টোম্বর দিবাগত রাতে কালীগঞ্জ শহরের ফয়লা এলাকা থেকে গনজের আলীর ৭টি গরু এবং ১৬ অক্টোবর ঝিনাইদহ সদর থানার হামদহ ঘোপপাড়া এলাকার জালাল গাজীর ৬টি গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ থানা ও ঝিনাইদহ সদর থানায় গরু চুরির ২টি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর ঝিনাইদহ পুলিশ সুপারের নির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং চুরি হওয়া ১৫টি গরু উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারের আগে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ৭ চোরকে সনাক্তপূর্বক খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে ৭ জন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য গ্রেফতার ও তাদের দেওয়া তথ্যেও ভিত্তিতে চুরি হওয়া ছোট বড় ১৫টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আজই আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হবে এবং চুরি হওয়া গরুগুলো আদালতের মাধ্যমে যাচাই করে প্রকৃত গরু মালিকদের নিকট হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।