সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহের গান্না বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

ঝিনাইদহের গান্না বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের গান্না বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার গান্না বাজারের ঘোষ সুপার
মার্কেটে রজনীগন্ধা ট্রেড এজেন্সীর উদ্যেগে এ ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শুভ
উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধণী অনুষ্ঠানে কালীগঞ্জের ইসলামী ব্যাংকের শাখা
প্রধান ও এ্যাসিষ্টান্ড ভাইস প্রেসিডেন্ট জামিনুর রহমানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের যশোর জোনের এক্সিকিউটিব ভাইস
প্রেসিডেন্ট ও জোন প্রধান মিজানুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন রজনীগন্ধা
ট্রেড এজেন্সীর স্বত্তাধিকারি শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন মসিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ, গান্না ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা, গান্না বাজার কমিটির নেতা ও বিশিষ্ট
ব্যবসায়ি সেলিম রেজা, আব্দুর রহিম, বেতাই চন্ডিপুর ক্যাম্পের ইনচার্জ নাজমুল হক,
ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেচুর রহমানসহ অনেকে। উদ্বোধণী
অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ
উদ্বোধন ঘোষনা করেন। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।