সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলে পল্লীর শীতার্থ মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

জেলে পল্লীর শীতার্থ মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

প্রচন্ড শীতে যখন কাপছে গোটা দেশ, হিমশীতল হাওয়ায় যখন যুবথুব শিশু সহ নিম্ন আয়ের দরিদ্র মানুষ। একটু উষ্ণতার পরশ নিতে ছিন্নমূল মানুষ যখন সরকার সহ সমাজের প্রতিষ্ঠিত মানুষের দিকে তীর্থ কাকের মতো চেয়ে রয়েছে, ঠিক এমন সময় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলে পল্লীর শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌছে দিচ্ছেন পাইকগাছা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ আল-আমিন।

তিনি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে রোববার গভীর রাতে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়াস্থ কপোতাক্ষ নদের তীরে বসবাসরত জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ও ইউপি সদস্য মীর আনোয়ার ইলাহী।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।