সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা | চ্যানেল খুলনা

জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার)  জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কঠোর পরিশ্রম করে ইসলাম প্রতিষ্ঠা করেন। বিদায় হজের ভাষণ মানবজাতির জন্য চিরকালীন আলোর দিশারি হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন অনেক পরিবর্তন হতো। জেলা প্রশাসক বলেন, তাঁর আদর্শ নিয়ে আমাদের সামনে এগুতে হবে এবং চর্চা করতে হবে। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।