সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সৈয়দ বশির আহম্মেদ | চ্যানেল খুলনা

জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সৈয়দ বশির আহম্মেদ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার কাছে আজ বৃহস্পতিবার দুপুরে জমা দিলেন সাবেক ছাত্রনেতা ও কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ।

জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান সাংবাদিকদের জানান আজ বিকাল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে ০৬, সংরক্ষিত নারী-১৩ ও সাধারণ সদস্য পদে-৩৪ সহ মোট- ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাচাই শেষে প্রার্থীদের চুরান্ত করা হবে। এর আগে সকাল ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের নেতৃতে¦ জেলা কমিটির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী সালমা রহমানের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউ্দ্দীন মহারাজও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। এ নির্বাচনে জেলার ৭৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি মামুন মারা গেছেন

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।