সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি : তৌসিফ | চ্যানেল খুলনা

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি : তৌসিফ

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন বারবার। তবে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এসেছে এক বড় পরিবর্তন। বিশেষ করে ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সফলতা তাকে জীবনের এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ তার আধ্যাত্মিক পরিবর্তন এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করার সময় মৃত্যু এবং পরকাল নিয়ে তার মধ্যে এক তীব্র রিয়ালাইজেশন বা উপলব্ধি তৈরি হয়। তৌসিফ বলেন, ‘আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত।

এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।’সাধারণত একটা ধারণা প্রচলিত আছে যে, বয়স বাড়লে মানুষ ধর্মকর্মে মনোযোগী হবে। তৌসিফ সেই ধারণা ভেঙে এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ ‘খোয়াবনামা’ করার পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আগে ইচ্ছে থাকলেও হয়তো মাঝে মাঝে এক বা দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম কোনো একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আমার আরও আগেই শুরু করা উচিত ছিল।’ অভিনেতা আরও জানান, পর্দায় তিনি যে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, তার প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকে তার জীবনবোধ বদলে গেছে। তিনি মনে করেন, অভিনয়ের মাধ্যমে দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজে ধারণ করা জরুরি। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের ব্যাপক সফলতা তৌসিফকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল তৌসিফ মাহবুবকে কবে বড় পর্দায় দেখা যাবে? অভিনেতা বলেন, ‘সিনেমায় হুট করে চলে আসা যায় না, এর জন্য প্রস্তুতির প্রয়োজন। নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না। ‘চক্র’ ব্যবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় আমি সেই সাহসটা পেয়েছি।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি : তৌসিফ

আইনি বিপাকে নুসরাত জাহান

সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন না শোবিজ তারকারা

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।